আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।এই বীর মুক্তিযোদ্ধা মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের গড়বাজাইল এলাকার বাসিন্দা ছিলেন।গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসুদ রানা ও সংশ্লিষ্ট থানার চৌকস পুলিশ সদস্যদের একটি দল।জানাযায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন
Leave a Reply