সরোয়ার জাহান সোহাগ
ডিমলা,নীলফামারী।
নীলফামারী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রবিবার সকালে উপজেলা পরিষদ মাঠে করোনাকালে কর্মহীন ডিমলা মটর শ্রমিক ইউনিয়নের অসহায় দুস্থ্য ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নীলফামার-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, এমি,পি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার সুধী উপস্থিত ছিলেন।
Leave a Reply