সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর,ময়মনসিংহ।  

প্রয়াত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ময়মসিংহ -৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডাঃ ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকিরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।
রোববার (২মে) উপজেলার কলতাপাড়া এলাকায় মজিবুর রহমানের সমাধিসৌধে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর পরপরই স্বাস্থ্যবিধি মেনে সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা পরিষদের সদস্য, পৌর যুবলীগ ও পৌর ছাত্রলীগ। 
এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নেতা-কর্মীদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম দিপু ফকির, জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান জানি অভি, কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম নুরু, আঃ রউফ মোস্তাকিম, এমরান মুন্সি, যুবলীগ নেতা মঞ্জরুল হক মঞ্জু, মশিউর রহমান শাকিল, পৌর ‍যুবলীগ নেতা তমাল পাঠান, সুখ মিয়া, আশিক মোল্লা, হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উপজেলা সভাপতি নুরুজ্জামান নুরু ও সাধারণ সম্পাদক ওসমান গনি প্রমুখ।
সৈয়দ রফিকুল ইসলাম বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির ছিলেন গৌরীপুরের মাটি ও মানুষের নেতা। তিনি  গৌরীপুরের আওয়ামী লীগকে অত্যন্ত সুসংগঠিত করেছিলেন। তার মৃত্যুতে আমরা একজন মুজিব আদর্শের ত্যাগী নেতা ও অভিভাবক হারিয়েছি। আগামীকাল পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে প্রয়াত এই নেতার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। তিনি ২০১৬ সালে ২ মে মৃত্যুবরণ করেন। আজ প্রয়াত এই নেতার ৫ম মৃত্যুবার্ষিকী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com