আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালুর দাবীতে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া উপজেলা সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন। শনিবার দুপুরে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ফুলবাড়িয়া মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল লতিফ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আল-আমীন বক্তব্য রাখেন।তারা বলেন গণপরিবহন চালু করার ব্যবস্হা করতে হবে, পরিবহন শ্রমিকদের সরকারি আর্থিক অনুদান দিতে হবে, ১০ কেজি চাউল ওএমএস শ্রমিকদের আওতায় আনতে হবে। তারা আরও বলেন করোনা ভাইরাসে দীর্ঘদিন যাবত পরিবহন বন্ধ থাকায় শ্রমিক ভাইয়েরা পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করছে। তারা সরকারি কোন অনুদান এখন পর্যন্ত পাইনি। সামনে ঈদ ছেলে মেয়েদের জন্য নতুন পোশাক কিনতে হবে। আমরা তো আর সরকারি চাকুরী করি না। আমাদের গাড়ি চালিয়ে জীবন যাপন করতে হয়। সরকারের কাছে আমাদের পরিবহন শ্রমিকদের একটাই দাবি আমরা সরকারি সকল আদেশ ও স্বাস্থ্য বিধি মেনে চলবো তবুও গণপরিবহন চালু করার ব্যবস্হা করে দেন।এসময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি উজ্জ্বল মিয়া, সহং-সভাপতি বাদশা মিয়া সহ অন্যান্য পরিবহন শ্রমিকবৃন্দ।মানববন্ধন শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রদান করা হয়।
Leave a Reply