রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ আটক দুই

নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ আটক দুই


মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল জেলার কালিয়া থানাধীন সমীরোখোলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন কে গ্রেপ্তার করছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। রোববার ২ মে রাত সাড়ে ১২ টার দিকে মো: শহীদুল শেখ ও মো: টিটো শেখ নামে দুই ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায়  সমীরোখোলা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১: মো: শহীদুল শেখ (৪০),পিতা-মৃত কাদের শেখ ও ২: মো: টিটো শেখ (৩০),পিতা-মৃত ফিরোজ শেখ কে ৫৩০ (গ্রাম) গাঁজাসহ আটক করেন। আটকৃত আসামীদের বাড়ি কালিয়া থানাধীন সমিরোখোলা গ্রামে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ দুই ব্যক্তি কে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com