মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ
বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে করোনা পরিস্থিতিতে কর্মহীন শতাধিক শ্রমজীবী ও মুনি সম্প্রদায়ের অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী। অন্যান্যদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, ইউপি সদস্য মোঃ ইব্রাহীম মুন্সী, শেখ শহীদ প্রমুখ।
Leave a Reply