সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেট জেলা যুবলীগের উদ্যোগে প্রতিদিন অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সিলেট জেলা যুবলীগের উদ্যোগে প্রতিদিন অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ

সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের কাজ অব্যাহত রয়েছে।পবিত্র রমজান মাসের শুরু থেকে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায়  নগরীর বিভিন্ন পয়েন্ট ও উপজেলায় পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে

শনিবার (১ মে ) বিকালে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে করোনা মহামারির এই ক্রান্তিকালে সারাদেশের ন্যায় সিলেটেও আমরা  চেষ্টা করছি অসহায়, দুস্থদের পাশে দাঁড়ানোর।

জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, রমজান হলো একটি পবিত্র মাস। এ মাসে প্রত্যেকটি ভালো কাজের জন্য মহান রাব্বুল আল আমিন উত্তম পুরস্কার প্রদান করে থাকেন।রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সারা দেশে যুবলীগ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগে সদস্য চৌধুরী আব্দুল্লাহ মোহাম্মদ  রাজেন বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারাদেশে অসহায় ও নিস্ম আয়ের মানুষের পাশে দাড়িছে  এরই ধারাবাহিকতায় সিলেট জেলা যুবলীগ নগরীর অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করছে আগামীতেও তা অব্যাহত রাখার আহবান জানান তিনি।তিনি এ ধরণের মহতি কাজে সবাইকে নিজ নিজ সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।  

এসময় জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com