সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক২ ভাই গ্রেফতার

বোয়ালমারীতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক২ ভাই গ্রেফতার


বোয়ালমারী  (ফরিদপুর)প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই সহোদরকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। শনিবার (০১.০৫.২১) রাত দুইটার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ আক্কাস আলী জানান, উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের মৃত সৈয়দ হারুনার রশিদের দুই ছেলে সৈয়দ সাইফুল ইসলাম (৩৮) ও সৈয়দ তারিকুল ইসলাম (২৫) সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দুইটার দিকে দুই সহোদরকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করি। আসামিদের বৈদেশিক কর্মসংস্থান সংশোধন ও অভিধানিক আইন ২০১৩ এর ৩১ ধারায় সিআর ৯৩২/১০০/১৭, সিআর ৫৬৭/২৬ ধারার মামলায় দুই বছরের সাজা হয়। আসামীদেরকে শনিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাদেরকে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com