সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহান মে দিবসে কর্মহীন মোটর শ্রমিকদের অনুদান প্রদান করলেন প্রিন্স এমপি

মহান মে দিবসে কর্মহীন মোটর শ্রমিকদের অনুদান প্রদান করলেন প্রিন্স এমপি


নিজস্ব প্রতিবেদক:


মহান মে দিবস উপলক্ষে পাবনায় করোনা সংক্রমণে কর্মহীন মোটর শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। শনিবার বিকেলে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুদানের অর্থ বিতরণ করেন তিনি। সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে জেলার ১ হাজার মোটর শ্রমিককে ৫ শত করে মোট ৫ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়।
অনুদান বিতরণ কালে প্রিন্স এমপি বলেন, করোনা সংকটের কারণে দেশের শ্রমিক মেহনতি মানুষ চরম দুর্ভোগে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন বাঁচাতে ও অর্থনৈতিক জীবিকা সচল রাখতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন।
প্রিন্স এমপি আরো বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের দুর্দিনে বিত্তবান সবাইকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, , পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি, মোটর শ্রমিক নেতা একরাম হোসেন, আলাল হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com