সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লোহাগড়ায় পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনার মূলহতা আটক

লোহাগড়ায় পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনার মূলহতা আটক


মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কুমড়ি গ্রামে দুপক্ষের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনার অন্যতম প্রধান আসামী সানি সরদার (৩৫) কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শুক্রবার ৩০ (এপ্রিল) দুপুরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃত সানি সরদার লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের রতন সরদার এর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানাধীন কুমড়ি গ্রামে পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাইকারী মামলার এজাহার কৃত আসামি সানি সরদার (৩৫) কে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এই প্রতিবেদক কে জানান আসামী সানি সরদার কে গ্রেফতার পূর্বক ওইদিন লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন আটককৃত আসামীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার ১ মে  আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য,গত ২২ এপ্রিল বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে আধিপত্য বিস্তার কে কেদ্র করে দুপক্ষের দাঙ্গা-হাঙ্গামা ঠেকানোর সময় দুইজন এ এস আই মীর আলমগীর ও মিকাইল হোসেন এর উপর হামলা ও অস্ত্র ছিনতাই এর ঘটনা ঘটে। ওইদিন জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে আহত এ এস আই ও ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করে ও ৩ জন মহিলাকে আটক করা হয়। এরপর এ এস আই  মিকাইল বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com