সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় যুবক আদালতে

গৌরীপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় যুবক আদালতে


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ 

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় কালীপুর মধ্যমতরফ (কলাবাগান) এলাকার এক কিশোরী (১৬) কে ধর্ষণ চেষ্টায় মোঃ শরীফুল ইসলাম মিন্টু (২৬) নামের এক যুবককে গৌরীপুর থানা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। 
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গৌরীপুর থানায় শনিবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০১, তারিখ- ০১/০৫/২০২১ইং। 
মামলার বিবরণীতে জানা গেছে, ভিকটিমকে ৬/৭ মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে ও মোবাইল ফোনে উত্যুক্ত করতো মিন্টু। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ওই দিন সন্ধ্যায় কিশোরীকে তার মামা মোনায়েম খান পাঠানের বাসার সামনে একা পেয়ে জোরপূর্বক ধরে ঘরের ভিতর নিয়ে যায়। পরে ধর্ষণ চেষ্টাকালে ভিকটিমের চিৎকারে প্রতিবেশিরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করলে, ধর্ষককে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শরীফুল ইসলাম মিন্টুর বাড়ী নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামে, তার বাবার নাম মোঃ আঃ ছালাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com