আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ত্রিশালে আজ উপজেলা নির্বাহি অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বালিপাড়া ইউনিয়ন এর চর ইছামতি নামক স্থানে ব্রহ্মপুত্র নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীন ৪ জন ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তরিকুল ইসলাম জানান,অবৈধ বালু উত্তোলনে জড়িত সকলের বিরুদ্ধে তদন্তপূর্বক নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান,জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
Leave a Reply