আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ:
‘আশ্রয়নের অধিকারশেখ হাসিনার উপহার’ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা প্রশাসন কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মিত ঘরসমূহ নিয়মিত পরিদর্শনের মাধ্যমে উপকারভোগীদের বসবাসে সুবিধা অসুবিধা তদারকি করা হয়। ফুলপুরের উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার এবং ভাইটকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দ্রুত পদক্ষেপের মাধ্যমে তাদেরকে ইতোমধ্যেই সুপেয় পানীয় জলের ব্যবস্থা করেছেন।এরই মধ্যে আশ্রয়নে নতুন প্রাণের আগমন ঘটেছে।ময়মনসিংহের ফুলপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফাতেমা-তুজ-জোহরা ঘরগুলো পরিদর্শন করতে গিয়ে এক শিশুকে কোলে নিয়ে বলেন,একদম দেবশিশুর মতো দেখতে সম্ভবত তিনিই ফুলপুর উপজেলায় আশ্রয়নের প্রথম শিশু। তার জন্য দোয়াপ্রার্থী।
Leave a Reply