মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কেক কাটা, আলোচনা সভা, ইফতার ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে বিশিষ্ট নারী নেত্রী ও সমাজ সেবিকা কুমিল্লা ডায়াবেটিকস এসোসিয়েশনের সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার এর জন্মদিন উদযাপন করেছে মহানগর কৃষকলীগ। এছাড়া এলাকার সকল মসজিদে জুম্নার নামাজের পরে মিলাদ ও মুনাজাত আয়োজন করে মহানগর কৃষকলীগ। শুক্রবার বিকেলে নগরীর দৈয়ারায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা মহানগরীর আহব্বায়ক মোঃ খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ ২২ নং ওয়ার্ডের যুগ্ন আহব্বায়ক ফারুক হোসেন, জসিম উদ্দিন, আলমগীর হোসেন, কৃষকলীগ নেতা জামাল খায়েরসহ স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। মুনাজাত পরিচালনা করেন, দৈয়ারা মসজিদের ইমাম মাওলানা ফরিদ উল ইসলাম।
Leave a Reply