বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শাহজালাল বিমানবন্দরে কাস্টমস প্রিভেন্টিভ টিম কর্তৃক যাত্রী ও সহায়তাকারী বিমানকর্মী হতে ৩.৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে কাস্টমস প্রিভেন্টিভ টিম কর্তৃক যাত্রী ও সহায়তাকারী বিমানকর্মী হতে ৩.৪ কেজি স্বর্ণ উদ্ধার

ডেস্ক নিউজ:

অদ্য ০১/০৫/২০২১ খ্রি: তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক সৌদি আরব থেকে আগত একজন যাত্রী ও যাত্রীকে সহায়তাকারী বিমান কর্মীর নিকট হতে ৩.৪ কেজি স্বর্ণ উদ্ধার ও আটক করা হয় যার বাজার মূল্য প্রায় ২ কোটি ২১ লক্ষ টাকা।

কমিশনার, কাস্টম হাউস, ঢাকার নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০১/০৫/২০২১ তারিখ আনুমানিক রাত ১২:৩০ টায় সৌদি আরব থেকে আগত ফ্লাইট নং SV 802 এর মাধ্যমে আসা যাত্রী মমেনুর রহমান এবং তাকে গ্রীণ চ্যানেল অতিক্রমে সহায়তাকারী বিমানকর্মী মো: নজরুল ফরাজি গ্রীণ চ্যানেল অতিক্রম কালে তাদের নিকট কোন স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কিনা জানতে চাওয়া হলে তারা অস্বীকার করেন। পরবর্তীতে যাত্রীর সাথে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে একটি চার্জার লাইটের মটরের ভেতর স্বর্ণবার এর অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে এনে উক্ত চার্জার লাইটের ব্যাটারীর ভেতর থেকে প্রায় ৩.৪ কেজি গোল্ড উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ২১ লক্ষ টাকা।

পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম মমেনুর রহমান এবং বিমানকর্মীর নাম নজরুল ফরাজি । উভয়ের বাড়ি নরসিংদি জেলায়।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং যাত্রী সহ বিমানকর্মী কে থানায় সোপর্দ করা এবং ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com