শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
লালমনিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মিত্যু, দগ্ধ মা-বাবা

লালমনিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মিত্যু, দগ্ধ মা-বাবা


জেলা প্রতিনিধি, লালমনিরহাট:


লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিংকন নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা-বাবা। তারা চিকিৎসাধীন।
শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ(রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু লিংকন ইসলাম । 
গত বুধবার (২৮ এপ্রিল ২০২১ইং) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ডাকবাংলা ভবনের পাশের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম (৩৫), তার স্ত্রী লায়লা বেগম (২৫) ও সন্তান লিংকন দগ্ধ হন।
স্থানীয়রা জানায়, বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন লায়লা বেগম। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে বিকট শব্দে তারা তিনজন ছিটকে পড়ে যান। এ সময় তাদের শরীরে আগুন ধরে যায়। শিশুটির শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে। প্রথমে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রংপুরে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটি মারা যায়।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু তাহের  বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। সেসময় তাদের হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি তদন্ত করা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com