শাহাদাত রাসেল চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর। ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি এবং এর প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে এ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। যা আগামী রবিবার থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
শুক্রবার (৩০ এপ্রিল) সিঙ্গাপুরের আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্স এ ঘোষণা দিয়েছে।
সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘দীর্ঘমেয়াদি পাস হোল্ডার’ ছাড়া ‘শর্ট টার্ম’ যেসব ভ্রমণকারী বিগত ১৪ দিন এসব দেশে অবস্থান করেছেন তারা সরাসরি কিংবা ট্রানজিট হয়ে সিঙ্গাপুরে রবিবার থেকে ঢুকতে পারবেন না।
দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানিয়েছেন, আগে থেকে সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে ঢোকার আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও আগামী রোববার থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। একই সাথে সম্প্রতি যারা এই চার দেশ সফর করেছেন, এখন সিঙ্গাপুরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন ও আগামী ৩ মে যাদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার কথা, তাদেরকেও সরকার কর্তৃক নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে আরও ৭ দিন থাকতে হবে।
Leave a Reply