আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহি অফিসার জানান,নালিতাবাড়ী উপজেলার কর্মহীন হয়ে পড়া সপরিবারে করোনা আক্রান্ত আনারুল ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন,শেরপুর। উপজেলা প্রশাসনের মাধ্যমে দেয়া হয় খাদ্য সামগ্রী,অর্থ সাহায্য ও মাস্ক।উপজেলা প্রশাসনের মাধ্যমে,জেলা প্রশাসক,শেরপুর আনারুল ও তার পরিবারের শারীরিক অবস্থার বিষয়ে শুক্রবার খোঁজ খবর নেন।তার ব্যবহার্য মাস্ক ও অন্যান্য দ্রব্যাদি মাটির নিচে পুঁতে ফেলার পরামর্শ দেন।আনারুলের সন্তান সম্ভবা স্ত্রীর চিকিৎসার বিষয়েও বিশেষ গুরুত্ব দেন।এছাড়া কাকড়কান্দি ইউনিয়নে তার বসত বাড়িতে লাল নিশানা টানানো হয়।এলাকাবাসীকে তার বাড়ির আশে পাশে যেন না যায় এবং তার পরিবারের প্রতি যেন বিরূপ মনোভাব পোষন না করে সে বিষয়ে পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস।জেলা প্রশাসনের নির্দেশনায়, উপজেলা প্রশাসন এ কার্যক্রম বাস্তবায়ন করেন।জনস্বার্থে জেলা প্রশাসনের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহি অফিসার হেলেনা পারভীন জানান।
Leave a Reply