মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন সাংবাদিক

গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন সাংবাদিক


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৪ নং মাওহা ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের বিরুদ্ধে গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন স্থানীয় সাংবাদিক শেখ মোঃ বিপ্লব। 
চেয়ারম্যান কর্তৃক মিথ্যা মামলায় ফাঁসানোর আশংকায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে দায়ের করা সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আমি শেখ মোঃ বিপ্লব দৈনিক জনতা ও চমক নিউজ ডট কম এর ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চীফ হিসেবে কর্মরত আছি। ২০২০ সালের করোনা প্রাদুর্ভাবের শুরুতেই সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাৎ এর বিষয়ে গৌরীপুরে কর্মরত অবস্থায় ডিএসবি’র চাল উদ্ধারের অভিযানের লাইভ দেওয়ায় ও সংবাদ প্রচার করাকে কেন্দ্র করে মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন প্তি হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও হামলার ষড়যন্ত্রে লিপ্ত হয়। ২৯ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখে মাওহা ইউনিয়নের নহাটা গ্রামের জনৈক মহিলার সন্তানের পিতৃত্বের দাবীতে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান চক্রান্তমূলকভাবে মামলার বাদীকে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার জন্য পরামর্শ দেন। উক্ত ঘটনাটি বাদী আমাকে মোবাইল ফোনে অবহিত করেন। আমার উপর হামলা ও মিথ্যা মামলায় ফাঁসানোর আশংকা রয়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার থানায় উক্ত ঘটনাটির সাধারণ ডায়েরী হিসেবে অন্তর্ভুক্ত করে বাধিত করবেন। 
এ ব্যাপারে জানতে মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের মোবাইলে (০১৭৩৩-১৬১৫১৯) একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান সাংবাদিক শেখ মোঃ বিপ্লব চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি নং- ১০৭০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com