নিজেস্ব প্রতিবেদক:
পাবনা এক আসনের সাংসদ সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী এ্যাডঃ শামসুল হক টুকু ও তার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিফ শামস রনি’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছে কানাডা প্রবাসী প্রকৌশলী গোলাম মোস্তফা।তিনি গতকাল তার ফেসবুক পোষ্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতিকার চেয়েছেন।
প্রবাসী প্রকৌশলী গোলাম মোস্তফার ফেসবুক পোষ্ট নিন্মে হুবহু তুলে ধরা হল
“FACEBOOK – এ – এটাই আমার জীবনের প্রথম পোস্ট। (But not Last) এই পোস্ট টা “পরিবারের ভূমি দস্যুদের জন্য”:
পরিবারের যারা জনপ্রতিনিধির নামে এদেশের নিরীহ নিরন্ন মানুষের টাকা পয়সা, সম্পদ লুট তরাজ করে কোটি কোটি ডলার বিদেশ পাঠিয়েছো তাদেরকে বলছি :
এবার জীবনের শেষ সময়টার কথা একটু চিন্তা কর। আর শেষ সময়টা কিভাবে Enjoy করবা তার তীব্রতাটা একটু Imagine করো। তাহলে সময়টা ভালো কাটবে।
আর খামোখা আমার ছোট্ট একটা ভূখন্ডের দিকে জবরদখল না করে, বিদেশে যা আছে তা নিয়ে জীবনটা উপভোগ করো। রঙের পয়সাটা নষ্ট করোনা। প্রজন্মকে অগ্নিকুন্ডে নিক্ষেপ করো না।

আমি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি :
পাবনা -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও তাঁর পরিবার অবৈধ ভাবে আমার জমি দখল করে রেখেছে প্রশাসনের ক্ষমতা বলে। তাই এর প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
প্রকৌশলী গোলাম মোস্তফা
কানাডা প্রবাসী।
ফোন : +1 604 704 4970
খামোখা বৃথা চেষ্টা করে লাভ নাই। অবৈধ দখল করা থেকে বিরত থাকো। চুরি বিদ্যা ত্যাগ করো। তোমার পরিবারের ১০৯ জন সদস্য জানে।”
এখানে উল্লেখ্য যে,এর আগেও এ্যাডঃ শামসুল হক টুকুর ছোট ছেলে ঢাবি শিক্ষক নাসিফ শামস রনির বিরুদ্ধে বেড়া পৌরসভার পায়না মহল্লার সরকারি ও ভূমিহীনদের জমি দখলের অভিযোগ রয়েছে।এ বিষয় দেশের বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে দেয়।তদন্ত কমিটির প্রতিবেদন এখনো প্রকাশিত হয় নাই।
Leave a Reply