সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফেসবুকে আবেদন-অতঃপর দরিদ্র কৃষকের ধান কাটতে ক্ষেতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নেতাকর্মীরা

ফেসবুকে আবেদন-অতঃপর দরিদ্র কৃষকের ধান কাটতে ক্ষেতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নেতাকর্মীরা


নিজস্ব প্রতিবেদক, রংপুর:


চলতি মৌসুমে বোরো ধান কাটা মাড়াই শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের সেই দুচিন্তা দূর করতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগীর সমন্বয়ক কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৩০এপ্রিল) সকালে সংগঠনের চেয়ারম্যান রাকিবুর রহমান ও সাংগঠনিক সচিব কেএম শহিদ উল্যা নির্দেশে সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজুর সহযোগীতা ও কেন্দ্রিয় কমিটির সদস্য সাইফুল ইসলাম সুইটের তত্ত্বাবধায়নে এ কার্যক্রমের উদ্ধোধন করেন রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব।
রংপুরের পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নে মাগুড়া গ্রামে হতদরিদ্র কৃষক শাহাজান মিয়ার দুই দোন জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগীর সমন্বয়ক কমিটির নেতৃবৃন্দরা। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের ৫০ নেতাকর্মী উপস্থিত ছিলেন
রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব বলেন, কৃষকরা কষ্ট করে তাদের সোনার ফসল ফলিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বোরো ধান কাটার ভরা মৌসুমে রংপুরে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকটে কৃষকরা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন। ধান কাটার খরচও পড়ছে বেশি। তাই অনেক দরিদ্র কৃষক ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না। প্রধানমন্ত্রী নির্দেশে হতদুরদ্র কৃষকদের সুবিধার জন্য শুকবার ধান কেটে ঘরে দিয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগীর সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগের সাবেক প্রধান সমন্বয়ক ও কেন্দ্রিয় কমিটির সদস্য সাইফুল ইসলাম সুইট বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে কেন্দ্র ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নির্দেশে উপজেলা নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। উপজেলা ‘কল করলেই-নিশ্চিত সেবা’ এমন মন্তব্যও করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে কৃষকের পাশে দাঁড়াতে। তাই আমার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগীর সমন্বয় কমিটির নেতৃবৃন্দ নেতা-কর্মীদের নিয়ে কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি।
কৃষক শাহাজান মিয়া জানান, করোনার মহামারি আর ‘লকডাউন’ পরিস্থিতির কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। আবার পেলেও বেশি দাম দিয়ে ধান কেটে ঘরে তুলতে হচ্ছে। এতে করে সব কৃষকের কপালেই এখন দুচিন্তার ভাঁজ। এ অবস্থায় মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতেও পারছিলাম না। মাঠে ধান পেকে ঝরে যাচ্ছিল। টাকার অভাবে কাটতে পারছিলাম না। খবর পেয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগীয় কমিটির নেতার্কমীরা আমার পাকা ধান কেটে আমার বাড়িতে তুলে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হলো। তাদের প্রতি আমার দোয়া রইল।
এসময় ধানকাটতে অংশ গ্রহন করেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কল্যানী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর জেলা সভাপতি মারুফ হোসেন, সহসভাপতি আব্দুল আল মামুন, মহানগর সহ-সভাপতি বদিউজ্জামান বাবললু, মাহিগঞ্জ থানা সভাপতি ফেরদোস তাসিন, রিট সভাপতি শোভন, পীরগাছা উপজেলা শাখার আহবায়ক শাহ্ মোঃ শারেখ খন্দকার জয়, যুগ্ম আহবায়ক আরিফুল হক ফজলে রাব্বি, কামলা চৌধুরী, ইইনয়ন সভাপতি মেহেদী হাসান সেতু, সাধারণ সম্পাদক মাসুদসহ অন্যান্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com