আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।এ সময় তাদের উদ্ধার করতে যেয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন।২৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার জামিরদিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত দুজন হলেন হবিরবাড়ী ইউনিয়ন এর জামিরদিয়া গ্রামের আলি হোসেনের ছেলে আলফাজ উদ্দিন (২৭) ও তার ব্যবসার কর্মচারী বরিশাল জেলার বাসিন্দা অমিত (২৬)। তাদেরকে উদ্ধার করতে যেয়ে আলফাজের বাবা আলি হোসেন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিন এ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, আলফাজ উদ্দিন জামিরদিয়া এলাকায় ইন্টারনেটের ব্যবসা করেন। রাতে ওই এলাকায় ইন্টারনেটের সংযোগ দেয়ার জন্য তার কর্মচারী অমিত টিনের চালায় ওঠেন। এ সময় অমিত বিদ্যুতায়িত হয়ে চালের সঙ্গে আটকে থাকেন। নিচ থেকে আলফাজ তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনিও চালে ওঠলে বিদ্যুতায়িত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলফাজ ও অমিত মারা যান। আর আলিম উদ্দিনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ার পর রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার রাত বারোটার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছে
Leave a Reply