বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে পানিতে ডুবে ৩ শিশুর আকস্মিক মৃত্যু

খাগড়াছড়িতে পানিতে ডুবে ৩ শিশুর আকস্মিক মৃত্যু


খাগড়াছড়ি  প্রতিনিধি :


খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে তিন শিশুর। শুক্রবার সকালে উপজেলার লতিবান ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আকস্মিক এই মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে এলাকায়, গুমোট হয়ে গেছে আশপাশের পরিবেশ।
নিহতদের তিন জনের মধ্যে দু’জন একই পরিবারের শিশু, আপন ভাই ও বোন। তারা হলো, কারিগরপাড়া এলাকার বাসিন্দা সুমন ত্রিপুরার কন্যা খুমবারটি ত্রিপুরা (৮) ও ছেলে আব্রাহাম ত্রিপুরা (৫)। এছাড়া নিহত অপর শিশু একই এলাকার বাসিন্দা তাপস ত্রিপুরা ছেলে প্রাণটি ত্রিপুরা (৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কিরণ লাল ত্রিপুরা জানান, সকালে খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী  একটি ছড়ায় গোসল করতে নামে ওই তিন শিশু। ছড়াটি আগে থেকেই বাঁধ দেয়া ছিলো, ফলে এর গভীরতাও ছিলো বেশী। যার দরুণ তাদের এই মর্মান্তিক পরিণতি। বেলা ১১টার দিকে লাশ ভেসে ওঠায় তা স্থানীয়দের নজরে আসে। যদিও পরে তাদের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিলো তবে ততোক্ষণে মারা গেছে তারা।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ শ্যামল চাকমা জানান, হাসপাতালে আনার মৃত্যু হয়েছে তাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com