শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিভিন্ন বাজারে বাজারে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিভিন্ন বাজারে বাজারে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আলফাডাঙ্গা প্রতিনিধি:

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। শুরুর প্রথম দিনেই শতাধিক দিনমজুর, রোজাদার পথচারী ও ভ্যান চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় আলফাডাঙ্গা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান কচি, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম।

আলফাডাঙ্গা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম জানান, ‘পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রম প্রতিদিন ইফতারের পূর্বে আলফাডাঙ্গা উপজেলার প্রতিটি বাজারে সম্পন্ন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com