সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালের সাইমা সেমাই ফ্যাক্টরি কে ৪০ হাজার টাকা জরিমানা

ত্রিশালের সাইমা সেমাই ফ্যাক্টরি কে ৪০ হাজার টাকা জরিমানা


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

আজ ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি রোডের চরপাড়া নামক স্থানে সাইমা সেমাই ফ্যাক্টরিতে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, ত্রিশাল ও তরিকুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), ত্রিশালের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সাইমা সেমাই ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও প্যাকেটজাত করার চিত্র পরিলক্ষিত হয়। উপস্থিত কর্মীরা কেহই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বা গ্লাভস পরিধান করেন নি। সেমাইয়ের খামির উন্মুক্তভাবে রাখা ছিল এবং তাতে ময়লা ও পোকা দেখা যায়। সেমাই উৎপাদনে ব্যবহৃত ডালডা নোংরা অবস্থায় মেঝেতে পরে ছিল এবং তাতে ময়লা জমে ছিল। কারখানার ভিতর ও তার আশেপাশের পরিবেশ নোংরা ছিল যা খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য একান্তভাবে সহায়ক নয় এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসকল দিক বিবেচনায় নিয়ে ক্রেতাদের অর্থহানী ও স্বাস্থ্যহানী রোধকল্পে সাইমা সেমাই ফ্যাক্টরির ম্যানেজারকে মো: তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৪০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অর্থদন্ডের টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। কারখানা কর্তৃপক্ষ অতি দ্রুত কারখানায় উপযুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে বলে জানান।  র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করে। তরিকুল ইসলাম জানান,জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com