রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি শোক এ মাওলা মনজিল’র সহায়তা কর্মসুচী সম্পন্ন।

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি শোক এ মাওলা মনজিল’র সহায়তা কর্মসুচী সম্পন্ন।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, চট্টগ্রাম জেলার ফটিকছড়ী উপজেলার হারুয়ালছড়ি শাখা, শোকর এ মওলা মনজিল কর্তৃক দূর্যোগ নিরসনে সহায়তা কর্মসূচী প্রথম দফা সম্পন্ন হয়েছে।মাইজভাণ্ডার দরবার শরীফ ‘গাউসিয়া হক মনজিল’ এর সম্মানিত সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দঃ), রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী প্রকাশ মওলা হুজুর (মঃ) কেবলা কাবা এক জরুরী নির্দেশনায় গত ২২ চৈত্র (২০২১ইং) কুতবুল আকতাব, বিল বেরাসত গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (ক.) এর মহান উরস মোবারক উপলক্ষ্যে সংগৃহিত হাদিয়া করোনা পরিস্থিতিতে সাময়িক অসুবিধায় পর্যদুস্ত পরিবার সমূহকে সহায়তা হিসেবে প্রদানের আহবান জানান। এই নির্দেশনার প্রতি সর্বোত্তম সম্মান জানিয়ে সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, হারুয়ালছড়ি শাখা, শোকর এ মওলা মনজিল কর্তৃক “খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ কর্মসূচি” প্রথম দফায় ২৩/০৪/২০২১ইং রোজ শুক্রবার সম্পন্ন হয়। এতে প্রায় ৫০ এর অধিক পরিবারকে দুই সপ্তাহের নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী এবং আরও ৫০ এর অধিক পরিবারকে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সহ সভাপতি, মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম এর প্রতিষ্টাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী সাহেব।  এসময় অন্যান্যদের মধ্যে শোকর এ মওলা মনজিল ও জ্যোতি ফোরামের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com