বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের শিশু অপহরণের ঘটনায় ৩ অপহরণকারী গ্রেফতার

ময়মনসিংহের শিশু অপহরণের ঘটনায় ৩ অপহরণকারী গ্রেফতার


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার ভাংনামারী চর এলাকার জাহিদুল ইসলামের ৭ বছরের ছেলে মোঃ এসতেফাককে অপহরণের ৪ দিন পর ঢাকার মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আর এঘটনায় জড়িত থাকার অপরাধে অপহরণকারী চক্রের ৩ সদস্য রিক্সা চালককে ঢাকার সাভার থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মানিকগঞ্জ জেলার সদর থানা নবগ্রাম ইউনিয়নের বাড়াঙ্গাইল গ্রাম থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি ৩ অপহরণকারী চক্রের সদস্যকে আটক করে পুলিশ। এরআগে ২৩শে এপ্রিল শুক্রবার সাভারের কর্ণপাড়া এলাকায় বাড়ির পাশে একটি খেলার মাঠ থেকে ওই শিশুটিকে কৌশলে অপহরণ করা হয়। আটককৃতরা হচ্ছে-মানিকগঞ্জ জেলা সদর থানার বারইলা গ্রামের হারুণের ছেলে হাবু মিয়া (৪০), একই থানার পাঁচবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৪) এবং মানিকগঞ্জ হরিরামপুর থানার গোপালপুর গ্রামের চাঁন বেপারির ছেলে করিম বেপারী (৩৬)। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বলেন-গত শুক্রবার বেলা ১১টার দিকে কর্ণপাড়া এলাকায় বাড়ির পাশে খেলার মাঠে খেলতে যায় শিশু এসতেফাক। এসময় অপহরণকারীদের এক সদস্য শিশুটিকে পাখি কিনে দেয়ার কথা বলে আড়ালে ডেকে নিয়ে অপহরণ করে। অনেক খোঁজাখোঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় নিখোঁজ হওয়ার একটি সাধারন ডায়েরি করেন শিশু এসতেফাকের স্বজনরা। এরপর গতকাল ২৭শে এপ্রিল মঙ্গলবার শিশুটির নানার মুঠোফোনে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা। পরে ঘটনাটি পুলিশকে জানলে অপহরণকারীদের ধরতে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠিয়ে জাল পাতে পুলিশ। এরই সূত্র ধরেই তথ্য ও প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে র‌্যাব-৪ এর সহযোগিতায় মঙ্গলবার গভীর রাতে সাভার সদর থানার বাড়াইল গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। পুলিশ জানায়-আটককৃতরা একটি সংঘবদ্ধ অপহরণকারী দলের সদস্য। তারা রিক্সা চালানোর আড়ালে শিশু অপহরণসহ মুক্তিপণ দাবী করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com