সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে জুয়া খেলার সময় হাতেনাতে চার জুয়ারি আটক

বোয়ালমারীতে জুয়া খেলার সময় হাতেনাতে চার জুয়ারি আটক


আব্দুল্লাহ আল মামুন রনী,  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা পরিষদের সদস্য বিউটি আক্তারের স্বামী কামরুজ্জামান খানসহ তাস দিয়ে জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯.০৪.২১) বোয়ালমারী থানায় মামলা হয়েছে এবং আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. রাজ্জাক হোসেন খান ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রূপাপাত ইউনিয়নের বিন্নাহুড়ি গ্রামের শাহ জালালের বাড়িতে যায়। এ সময় শাহ জালালের বাড়ির উঠানে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় রূপাপাত ইউনিয়নের বিন্নাহুড়ি গ্রামের শাহ জালাল (৩০), একই ইউনিয়নের টুংরাইল গ্রামের শহীদ শেখ (২৫), ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের আমিনুর শেখ (৩০) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার নড়াইল  গ্রামের কামরুজ্জামান খানকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক প্যাকেট তাস এবং ১ হাজার ৭২০ টাকা জব্দ করে। এ ঘটনায় বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. রাজ্জাক হোসেন খান বাদি হয়ে ৪জনকে আসামী করে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বোয়ালমারী থানায় মামলা করেছেন। আটক ৪ আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আটক ৪ আসামিকে দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।আব্দুল্লাহ আল মামুন রনী 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com