সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে আট বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

বোয়ালমারীতে আট বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ৮ বছরের এক শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইউনুচ শেখ (৫০)। তাকে পার্শ্ববর্তী উপজেলা গোপালগঞ্জের কাশিয়ানি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনুস শেখের বিরুদ্ধে বোয়ালমারী থানায় ১৭ এপ্রিল মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী থানার কালনাঘাট এলাকার একটি স’মিল থেকে বোয়ালমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়া নিবাসী আট বছরের এক শিশুকে গত ১৬ এপ্রিল বাড়ির পাশের বারাসিয়া নদীতে গোসল করার সময় একই গ্রামের মো. ইউনুস শেখ (৫০) ওই মেয়েটিকে পার্শ্ববর্তী রায়পুর শ্মশানের কাছের এক বাগানে নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় পরেরদিন ওই শিশুটির মা বাদি হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪ এর খ ধারায় ধর্ষণচেষ্টার মামলা করেন।এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার ইউনুস শেখকে গোপালগঞ্জের কাশিয়ানি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com