মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় নগরীর রেল ষ্টেশন ও আশে পাশের ভাসমান ছিন্নমূল ১৫০ পরিবার ঘুম থেকে উঠে পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার।
বুধবার রাতে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান কুমিল্লা রেল ষ্টেশনের প্লাটফর্ম ও আশে পাশের ভাসমান ও ভবুঘুরের ১৫০ জনকে ঘুম থেকে উঠিয়ে তাদের মাঝে এ খাদ্য উপহার তুলে দেন। এছাড়া নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন স্থানে ঘুরে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার অসহায়দের মাঝে তুলে দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জেলার বিভিন্ন স্থানে ঘুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার পৌছে দেওয়া হচ্ছে । চেষ্টা করছি প্রকৃত অসহায়দের হাতে প্রধানমন্ত্রীর এ উপহার পৌছে দিতে। অসহায়দের মাঝে এ বিতরণ চলমান থাকবে।
Leave a Reply