সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশাল থেকে তক্ষকসহ গ্রেফতার- ২

ত্রিশাল থেকে তক্ষকসহ গ্রেফতার- ২


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি জীবিত তক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তারা দীর্ঘদিন যাবত পারস্পারিক যোগসাজসে অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করে আসছে বলে জানিয়েছে র‌্যাব।তক্ষকটি উদ্ধার করা হয়েছে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের উজান বৈলর গ্রাম থেকে। গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এনায়েত নগর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন রোমান (২৭) এবং ত্রিশাল উপজেলার কানহর গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে মোঃ জামাল উদ্দিন (৪৬)।মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ত্রিশাল উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উজান বৈলর এলাকা থেকে তক্ষকসহ তাদের গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ের সহকারি পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তারা দীর্ঘদিন ধরে তক্ষক কেনাবেচা করতেন। পরে দুপুর আড়াইটার দিকে ত্রিশালের উজান বৈলর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি জীবিত তক্ষক ও ব্যবহার করা মোবাইলসহ শাখাওয়াত হোসেন রোমান ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি বলেন, জীবিত তক্ষকটির দৈর্ঘ্য অনুমান ১৫ ইঞ্চি এবং গায়ে সাদা কালো ডোরাকাটা দাগ আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন এবং এই চক্রের সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com