সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হিজরা জনগোষ্ঠীর সদস্যদের মানবিক সহায়তা তুলে দিলেন রংপুরের জেলা প্রশাসক

হিজরা জনগোষ্ঠীর সদস্যদের মানবিক সহায়তা তুলে দিলেন রংপুরের জেলা প্রশাসক


শরিফা বেগম বিশেষ প্রতিনিধিঃ

করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় হিজড়া জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে। রংপুর মহানগরীর বিভিন্ন এলাকার ১৭০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্যের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।বুধবার(২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, রংপুর মহানগরীর ১৭০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের আজ ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশাজীবি কর্মহীন মানুষ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসময় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com