মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনাপোলে জায়গা জমি নিয়ে বিরোধ, সন্ত্রাসীদের হামলায় আহত ৫

বেনাপোলে জায়গা জমি নিয়ে বিরোধ, সন্ত্রাসীদের হামলায় আহত ৫

নয়ন সরদার,শর্শা:

 যশোরের বেনাপোলে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে একপক্ষের ৫জনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন সন্ত্রাসী আমিন গংয়েরা বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৫জন মারাত্মক ভাবে জখম হয়েছে। তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গত সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া চৌরাস্তা এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, গয়ড়া গ্রামের কুদ্দুস হোসেনের ছেলে খাইরুল ইসলাম(৩৭),তার ভাই মনিরুল ইসলাম(২৬),একই গ্রামের মৃত আহম্মদ আলী’র ছেলে মোমিন হোসেন(৪২),আব্দুর রবের ছেলে ফজের আলী(৩৫) ও ইসহাক হোসেনের ছেলে ছোটন হোসেন(৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে একই গ্রামের আমিন উদ্দিন গংয়েরা ধারালো অস্ত্র লাঠিসোঁটা নিয়ে খাইরুল ইসলামের বাড়ির উঠানে এসে অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন আহত হন।
আহত খাইরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমার মামা আমিন উদ্দিন তার তিন ছেলেসহ আরও দুই জনকে নিয়ে সকালে হঠাৎ করে আমার বাড়ি’র উঠানে এসে তাদের কাছে থাকা ধারালো অস্ত্র লাঠিসোঁটা দিয়ে আমাদের ৫জনের উপরে অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে আমার ছোট ভাই জহিরুল ইসলাম বেনাপোল পোর্ট থানায় গিয়ে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, জায়গা জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় বেনাপোল গয়ড়া গ্রামের খাইরুল ইসলামের ভাই জহিরুল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com