সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের তারাকান্দায় ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ময়মনসিংহের তারাকান্দায় ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহের তারাকান্দায় সদ্য যোগদানকৃত  উপজেলা নির্বাহী অফিসার  মিজাবে রহমতের সাথে উপজেলার সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূরুজ্জামান সরকার বকুল মাষ্টার,সিনিয়র সহ-সভাপতি মফিজ উদ্দিন তালুকদার,সহ-সভাপতি এম এ হান্নান,সাধারন সম্পাদক তৌকির আহমেদ শাহিন,যুগ্ম-সাধারন সম্পাদক ফজলে এলাহী ঢালী,সাংগঠনিক সম্পাদক এস এম হোসেন আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল চন্দ্র সূত্রধর, সিনিয়র সাংবাদিক ও উপদেষ্টা স্বপন কুমার ভদ্র প্রমূখ।                এ সময় উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত বলেন, আমি আপনাদের উপজেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে সকল শ্রেণী পেশার লোকজনদের সাথে নিয়ে কাজ করতে চাই,এ জন্য সকলের সহযোগিতা চাই।সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশ্বাস দেন যেকোন ভালো কাজে ও বিধিমোতাবেক বাস্তবায়নকৃত সকল কাজে সহযোগিতা করা হবে।উপজেলার সমস্যা গুলো তুলে ধরে গুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করে তারাকান্দা উপজেলা কে মডেল হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করা হবে।আজ সকাল হতেই একের পর এক কুশল  বিনিময়ের মাধ্যমে  পরিচিতি পর্ব চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার তারাকান্দা। প্রথমেই মুক্তিযোদ্ধা সংসদ ও বীরমুক্তিযোদ্ধাগণ,তারপর আওয়ামীলীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা স্কাউটস,উপজেলা আইসিটি শিক্ষক ফোরাম, উপজেলা বণিক সমিতি লিঃ,উপজেলা প্রেসক্লাব, ইউনিয়ন পরিষদের সচিবগণ,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ,আনসার গ্রামপুলিশ মতবিনিময় করেন।নির্বাহী অফিসার মহোদয় সবার কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com