বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় ৩ ব্যাবসায়ীকে জরিমানা

নড়াইলের অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় ৩ ব্যাবসায়ীকে জরিমানা


মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলের কালিয়ায় বেশী দামে তরমুজ বিক্রি কারায় ৩ ব্যবসায়ীকে জমিরমানা করেছে ভ্রাম্যমান আদালত। হঠাৎ বাড়িয়ে দেওয়া দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার পর নড়াইলের কালিয়ায় তরমুজের দোকানে  অভিযান চালিয়েছে কালিয়া উপজেলা প্রশাসন।

   উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা  পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিন তরমুজ ব্যবসায়ীকে ৬৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২৮ এপ্রিল (বুধবার)  দুপুরে শহরের পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ব্যবসায়ী শরিফুল  ইসলামকে পাঁচ হাজার, মতিয়ার রহমানকে এক হাজার ও হাসান শেখকে পাঁচশত টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক সব জরিমানা আদায়ও করা হয়।
    নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ ছিল ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে ওজনে কেজি হিসেবে বিক্রি করেন। আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখেছি ফল আড়তের বেশির ভাগ ব্যবসায়ী মণ ও পিচ হিসেবেই কিনে আনেন। তিনি আরো জানান, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী, ফলের ক্ষেত্রে কেজিতে ১০ টাকা লাভ করতে পারবেন, এমন বিধান রয়েছে। তবে তরমুজের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে। কেজিতে ৩ থেকে ৫ টাকার বেশি লাভ করতে পারবেন না। আর কেজি বা পিস যেভাবে কিনবে সেভাবেই বিক্রি করতে হবে। কিন্তু কেজি প্রতি ৫০ টাকাও লাভ করেছেন কেউ কেউ। এদের তিনজনকে জরিমানা করা হয়েছে।
   ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পুলিশ সদস্য ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রমজানের এক সপ্তাহ আগেও তুলনামূলক বড় ও ভালো মানের তরমুজ ২৫থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। রমজান শুরুর আগেই দাম বেড়ে ৩৫-৪০-এ চলে যায়। এভাবে বাড়তে বাড়তে গত কয়েক দিন কেজি ৫০ থেকে ৬০ টাকায় দাঁড়ায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com