সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লালমনিরহাটের হাতীবান্ধায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক


শেখ রনদ সিমান্ত,লালমনিরহাট প্রতিনিধিঃ


লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভারতীয় নিষিদ্ধ ১৮ বোতল ফেনসিডিলসহ হাসান খান শান্ত (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ১৫০ সিসির পালসার গাড়ি আটক করা হয়।  বুধবার (২৮ এপ্রিল) দুপুরে আটককৃতদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে  মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ১ নং গেটের পুলিশ সেন্ট্রি পোষ্টের সামনে থেকে আটক করা হয়।
আটককৃত শান্ত নীলফামারী জেলার ডোমার উপজেলার ছোট রাউতা এলাকার মৃত আকরাম খানের ছেলে।
এ বিষয়ে হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ১ নং গেটের পুলিশ সেন্ট্রি পোষ্টের সামনে অভিযান চালিয়ে হাসান খান ওরফে শান্তকে একটি বাইকসহ আটক করে পুলিশ। এ সময় শান্ত বাইক রেখে দৌড় দেয়। উপস্থিত পুলিশ সদস্যরাও দৌড় দিয়ে তাকে আটক করে এবং তার শরীরে তল্লাশী চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত ১৫০ সিসির কালো পালসার বাইক আটক করেন পুলিশ। যার রেজি নং- নীলফামারী-ল-১১-৪৮২৫
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়েরের পর আটককৃতকে জেল হাজতে পাঠাতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com