রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ময়মনসিংহে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুবাইল গ্রামের আবদুস সালামের কন্যা তাছলিমা খাতুন (২৮) হত্যার রহস্য উদঘাটিত হয়েছে।দীর্ঘ তদন্তের পর এ হত্যার রহস্য উদঘাটন করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।২৭ এপ্রিল সন্ধ্যায় ডিবি পুলিশ অলিম উদ্দিন ছেলে নিহতের স্বামী সোহেল মিয়া (৩২)কে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেফতার করে। আসামীকে আজ বুধবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহাবুবা আক্তারের ০৪ নং আমলী বিচারীক আদালতে সোর্পদ করা হলে, উক্ত আসামী হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পারিবারিক দাম্পত্য জীবনের বিরোধের জের ধরে স্বামী তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে।সোহেল এবং তার স্ত্রীর বাড়ি একই গ্রামে।ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, উল্লেথ্য গত ৩ ডিসেম্বর ’২০২০ রাত সাড়ে ১১ টায় ঈশ্বরগঞ্জ চর পুবাইল সাকিনে ভিকটিম মোছাঃ তাছলিমা খাতুন (২৮) এর মৃত লাশ পুলিশ উদ্ধার করে। উক্ত ভিকটিম স্ট্রোক করে মারা গিয়েছে মর্মে এলাকায় প্রোপাগান্ডা ছড়ানো হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই মোস্তাকিম বাদী হয়ে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৪/১২/২০২০ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩) এর ১১(ক)/৩০ একটি মামলা রুজু হয় । ঘটনার রহস্য উদঘাটনে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত হয়। পুলিশ সুপারের দিক নির্দেশনায় ওসি ডিবির তত্ববধানে এসআই(নিঃ) মোহাম্মদ শহিদুল ইসলাম তদন্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com