সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ কাজের উদ্ধোধন

রাজাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ কাজের উদ্ধোধন

মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠীপাড়া বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তাতার হোসেনের (২৮এপ্রিল) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে কাঠীপাড়া বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় সহকারি কমিশনার ভূমি অনুজা মন্ডল ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নুসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে এ বধ্যভূমিতে গণহত্যা, লুটসহ পাকবাহিনীর নির্মম নির্যাতন চালায়। কিন্তু দীর্ঘদিন ধরে এ বধ্যভূমিটি অযন্তে অবহেলায় অরক্ষিত পড়ে ছিল। একাত্তরের স্মৃতি আর শোক গাঁথা এসব বধ্যভূমিগুলো কালের গর্ভে হারাতে বসেছিলো। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন কাঠীপাড়া বধ্যভূমি রক্ষার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের লোকজন স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com