সরোয়ার জাহান সোহাগ,ডিমলা সংবাদদাতা:
নীলফামারী ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের উত্তরবাড়ি এলাকায় এতিম জিয়ারুল ইসলামের (৩৫) বাড়ির সামনে বাশের বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী আলাল উদ্দিন (৭০)। ফলে বিধবা মা ও এতিম শিশু সন্তানরা হয়েছেন গৃহবন্দী।
এতিম জিয়ারুল ইসলাম ও তার মায়ের অভিযোগ, প্রতিবেশী আলাল উদ্দিন কোনো কারণ ছাড়াই আটকে দিয়েছে তাদের বের হওয়ার পথ, ফলে ভোগান্তিতে পড়েছেন এই অসহায় পরিবারটি।
খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন জানান, জমি জমা সংক্রান্ত বিরোধ থাকায় একে অপরের উপর ক্ষিপ্ত। প্রতিনিধি পাঠানো হয়েছিল, তাতে দুইপক্ষই কোন প্রকার সাড়া দেননি।
অপরদিকে প্রতিবেশী আলাল উদ্দিন এর কাছে রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিক কে জানান, আমার জায়গা দিয়ে আমি রাস্তা দিবো না।
খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের জন্য ডিমলা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী।
Leave a Reply