সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার পেলেন দুস্থ অসহায় ও পত্রিকার হকার

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার পেলেন দুস্থ অসহায় ও পত্রিকার হকার


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

চলমান করোনা পরিস্থিতির মানবিক দিক বিবেচনা করে আজ ২৮ এপ্রিল জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক জেলার ২৫০ জন  দুস্থ, অসহায়, কর্মহীন জনগোষ্ঠী ও পত্রিকার হকারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উপহার  সামগ্রী বিতরন করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু,জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক  এ সকল উপহারসামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন।যার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই।ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখি মঞ্চে স্বাস্থ্য বিধি মেনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।  এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার ময়মনসিংহ ,অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, জনাব মোঃ এহতেশামুল আলম, সভাপতি মহানগর আওয়ামী লীগ, এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,  সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত  খুশি অসহায়-কর্মহীনরা। প্রাদুর্ভাবের সময় সহায়তা দেওয়ায় মাননীয়  প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো সহায়তা প্রদানের কথা বলেন জেলা প্রশাসক, ময়মনসিংহ। এছাড়া  পর্যায়ক্রমে সকল অসহায় ও কর্মহীন  জনগোষ্ঠীর  মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী  বিতরন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com