রংপুর সংবাদদাতা:
মহামারি করোনার প্রভাব আর চলমান লকডাউনে শ্রমিক ও আর্থিক সংকটে থাকা অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা।
বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ডের চক ইসবপুর এলাকার অসহায় দরিদ্র কৃষক তাহাজুল ইসলামের এক একর জমির ধান কেটে দেন সংগঠনের নেতা-কর্মীরা। পরে ধান মাড়াই করে কৃষক তাহাজুল ইসলামের ঘরে পৌঁছেও দেন তারা।
কৃষক তাহাজুল ইসলাম বলেন
করোনার কারনে কামাই নাই,
টাকার অভাবে কিষানও ধরির পাই না, পরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতারা আসি মোর ধান কাটি দেইল ।
করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা বাস্তবায়নসহ যে কোন দূর্যোগে মানবিক সেবা নিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সবসময় মানুষের পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন।
এসময় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, মোতাকাব্বের হোসেন বাপন, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ বিষয়ক সম্পাদক কৃষিবিদ আতিকুল ইসলাম মিলন,
তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মাহামুদ মেহেদী হাসান রাতুল,
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আদনান রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা আক্তার রেখাসহ রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত শহর, থানা ও স্থানীয় নেতা-কর্মীরা ধান কাটা কার্যক্রমে অংশ নেন ।
Leave a Reply