শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা গোমতি নদীর মাটি কাটা বন্ধে জেলা প্রশাসনের অভিযান, ২৬টি ড্রেজার অপসারন

কুমিল্লা গোমতি নদীর মাটি কাটা বন্ধে জেলা প্রশাসনের অভিযান, ২৬টি ড্রেজার অপসারন

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লা গোমতি নদীর ২ পাড়ের অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। ২৮ এপ্রিল বুধবার দুপুরে জেলার সদর উপজেলার গোমতি নদীর ৩ টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া গত ৩ দিনে ২৬টি ড্রেজার অপসারন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর উপজেলার জগন্নাথপুর, টিক্কাচর ও গোলাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ১২ টি অবৈধ ড্রেজার মেশিনঅপসারন করা হয়।

ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় ও মাহমুদুল হাসান রাসেল।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ অভিযানের বিষয়ে বলেন, জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশনায় গোমতী নদীতে মাটি কাটা বন্ধে আমাদের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। জিরো টলারেন্স না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com