মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় নগরীর টিক্কাচরে মধ্য রাতে হরিজন সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসক হরিজন সম্প্রদায়ের মাঝে গিয়ে উপস্থিত হয়ে ১৫০ টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন এনডিসি মারুফ হাসান ও স্টাফ অফিসার মোঃ জিয়াউর রহমান সুজনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জেলার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার পৌছে দেওয়া হচ্ছে এর ধারাবাহিকতায় আজ হরিজন সম্প্রদায়ের মধ্যে খাদ্র বিতরন করা হয়েছে। অসহায়দের মাঝে এ বিতরণ অব্যাহত থাকবে।
Leave a Reply