মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার সদর দক্ষিনে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকমল ফাউন্ডেশন এর উদ্যোগে সকল স্বাস্থ্যবিধি মেনে মহামারি করোনা পরিস্থিতিতে কর্মহীন, হতদরিদ্র প্রায় দুইশত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল বিকেলে সদর দক্ষিনের সুয়াগাজীতে ইফতার ও ঈদ সামগ্রী বিতরনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ।
রক্তকমল ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সানা উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর দক্ষিন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, সুয়াগঞ্জ টি,এ হাই স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষিক এ.কে.এম আব্দুল মমিন, ইউপি সচিব মাসিকুর রহমান।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাইন উদ্দিন মিলন, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক মন্জুর হোসেন, , উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান, আল মামুন, আবু সাইদ, হোসাইন আহাম্মেদ, ওমর ফারুক, সদস্য মাহমুদুল হাসান, এইচ.এম আরিফ বিল্লাহ, জাহিদুল ইসলাম, তোফায়েল হোসেন অনিক, কাজী সোহেল,শাখাওয়াত হোসেন সোহেল, জুয়েল রানা,আবু হানিফ,অলি উল্লাহ কার্যনির্বাহি কমিটির সদস্য তৌহিদুল ইসলাম নোমান, সাহরিয়া মজুমদার সাব্বির, মাজহারুল ইসলাম, সাব্বির হোসেন, খন্দকার রাহিদ, কমল চন্দ্র দাস,আরাফাত হোসেন রনি, শাহজালাল মজুমদার, বিল্লাল হোসেন, সোহাগ, খালেদ,ভূবন, নাহিদ হাসান মজুমদার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আগত প্রতিনিধি বৃন্দ।
উল্লেখ্য যে, রক্তকমল ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত হয়ে সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্তদান, চিকিৎসা, শিক্ষাসহ সামাজিক উন্নয়নমূলক ১০টি সেক্টর নিয়ে রক্তকমল ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply