মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
পবিত্র রমজানে তরমুজ ফলের চাহিদা বেড়ে যাওয়া এবং দাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন তরমুজের আড়তগুলো তদারকি করা হয়।
২৮ এপ্রিল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে এ তদারকি করা হয়।
নগরীর শাসনগাছা-বাদশা মিয়ার বাজারসহ আশে পাশের এলাকার তরমুজের আড়তগুলো তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীরা জানায়, কুমিল্লায় বেশিরভাগ তরমুজ আসে ফেনী, নওগাঁ ও চাঁদপুরের হাজীগঞ্জ থেকে। ক্রয় ভাউচার যাচাই করে দেখা যায়, এ সকল তরমুজ প্রতি পিচ কেনা হয়েছে আকার ভেদে ১৫০, ১৮০, ২৫০, ৩৮০, ৪৫০, ৫০০ ও ৫৫০ টাকা দরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৬০০ টাকা পিচ। বাজারগুলোতে ঘুরে দাম দরের তেমন পাথ্যক্য না পাওয়ায় কাউকে জরিমানা করা হয়নি।
এছাড়া নানা অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তা-অধিকার অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম জানান, এখন থেকে নিত্যপণ্যের পাশাপাশি নিয়মিত তরমুজ ও আমের বাজার তদারকি অব্যাহত থাকবে।
Leave a Reply