সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সংবাদ প্রকাশের পর গৌরীপুরে ভাংনামারী ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ

সংবাদ প্রকাশের পর গৌরীপুরে ভাংনামারী ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে ভালনারেবল গ্রæপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচীর চাল দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও  দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা শওকত উসমান,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর নূর খোকা, ইপি সচিব মোবারক হোসেন ও স্থানীয় ইউপি সদস্যগণ।
জনপ্রতি মাসে ৩০ কেজি করে ২০২১-২০২২ অর্থ বছরে ভাংনামারী ইউনিয়নের ২৫৯ জন সুবিধাভোগী ২০২১ সালের জানুয়ারী, ফেব্রæয়ারী, মার্চ মাসের ৯০ কেজি করে চাল পান।
ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ নূর খোকা সাংবাদিকদের জানান, তালিকার জটিলতায় ভিজিডির চাল বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে।  
উল্লেখ্য, গত ২০ এপ্রিল বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদপত্রে ‘গোডাউন থেকে উত্তোলনের পরও বিতরণ করা হয়নি ভিজিডির চাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতে প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে তোলপাড় শুরু হলে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে দ্রæত চাল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ উপস্থিত সকলের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্ডধারীদের মাঝে মাক্স বিতরণ করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com