মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় দক্ষিন জেলা যুবলীগের নেতা আতিকুর রহমান খান পিন্টুর নেতৃত্বে ৩ কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
মঙ্গলবার বুড়িচং উপজেলার পয়াতের জলা মাঠে আলমগীর হোসেন, শানু মিয়া ও মোহন মিয়া নামের ৩ কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দেন যুবলীগ নেতারা।
কৃষক আলমগীর হোসেন বলেন, শ্রমিক সংকটে ধান কেটে বাড়িতে নিতে পারছিলাম না। যুবলীগ নেতৃবৃন্দ ধান কেটে আমাদের সহযোগিতা করেছেন। তাদের ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম রনি, শাহ আলম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক, বড়িচং থানা যুবলীগের নেতা শাহ জালাল, ছাত্রলীগ নেতা তানভীর, মুরাদ, আক্তার ও বাসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুমিল্লায় দক্ষিন জেলা যুবলীগের নেতা আতিকুর রহমান খান পিন্টু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাই এর নির্দেশে কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী যুবলীগ সাধারন কৃষকের সোনালী ধান কেটে বাড়ী পৌছে দিয়ে কৃষকদের পাশে দাড়িয়েছে।
Leave a Reply