সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের উদ্যোগে ধান কাটা শ্রমিকদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের উদ্যোগে ধান কাটা শ্রমিকদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
২৭ এপ্রিল ২০২১

নওগাঁর মহাদেবপুর চলতি ইরি বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার জন্য স্হানীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক শ্রমিক আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে।

মঙ্গলবার ২৭ এপ্রিল মহাদেবপুর থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সরেজমিনে শ্রমিকদের থাকা খাওয়া, পরিবহনসহ তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়।

মহামারী করোনার মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগত ধান কাটা শ্রমিকদের স্বাগত জানান মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।

তিনি বলেন ধান কাটা শ্রমিকেরা যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন তার জন্য পরামর্শ প্রদান করা হয়। মাস্ক পরার উপর গুরুত্বারোপ করে শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরন করা হয়।

ধান কাটা শ্রমিকদের যেকোন প্রয়োজনে মহাদেবপুর থানা পুলিশ তাদের সহযোগিতায় সার্বক্ষণিক প্রস্তুত বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com