সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালমারীতে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা


 আব্দুল্লাহ আল মামুন রনী, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে কেজিতে তরমুজ বিক্রির অপরাধে তিন তরমুজ ব্যবমায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এ জরিমানা করেন। এ সময় তিনি তরমুজ ব্যবসায়ীদের কেজিতে বিক্রি বন্ধ করে পিস হিসেবে বিক্রির নির্দেশ দেন। 
আদালত সূত্রে জানা যায়, তরমুজ ব্যবসায়ীরা তরমুজ পিস হিসেবে বিক্রি না করে ৫০/৬০ টাকা কেজিতে বিক্রি করছিল। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছিল। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর ৪৫ ধারায় তরমুজ ব্যবসায়ী বিল্লাল শেখকে ৫০০ টাকা, আফজাল শেখকে ১০০ টাকা ও শাহজাহান মোল্যাকে  ৫০০ টাকা জরিমানা করেন। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com