মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে ১৫টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২৫লাখ ৬৫ হাজার টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে এই ‘স্বপ্নের নীড়’।
জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষির্কীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তার এই মহান ব্রতকে সামনে রেখেই দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সার্বিক তত্বাবধায়নে ২য় ধাপে নির্মিত করা হচ্ছে দুর্যোগ সহনীয় এই সেমিপাকা ঘর।
মঙ্গলবার দুপুরের বারুর গ্রামের আশ্রায়ন প্রকল্পের গৃহ নির্মানের কাজ পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ শাখায়াত হোসেন রুবেল, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ আরো অনেকে।
শিগ্রই সম্পূর্ণ বিনামূল্যে দুই শতক জমির মালিকানাসহ সুদৃশ্য রঙিন টিনশেডের সেমিপাকা বাড়ি নির্মান করেই ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারে মাঝে ‘স্বপ্নের নীড়’ এর চাবী তুলে দেওয়া হবে।
Leave a Reply